• সমগ্র বাংলা

সাতকানিয়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষাসামগ্রী ও ক্রীড়াসামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম–৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাকেন্দ্রে শিক্ষাসামগ্রী ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।(১৯ জানুয়ারী) সোমবার বেলা ১২ টায় উপজেলা হল রুমে এই সব সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সামছুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতকানিয়া উপজেলা শাখার আহ্বায়ক শ্রী রাজীব কুমার ধর, যুগ্ম আহ্বায়ক শ্রী সৈকত পালিত রাসেল। এবং সাতকানিয়া প্রতিনিধি, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, চট্টগ্রাম জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রিংকু কুমার শর্মা, সভাপতি ও সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, চারাম জেলা।

বক্তারা বলেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া বিকাশে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম–৬ষ্ঠ পর্যায়, চট্টগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo