• সমগ্র বাংলা

পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এছাড়াও একই কারণে সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করা ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। 

পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিভিল জজ আশরাফুল ইসলামের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াতের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য জীবন মাহমুদ। 

অভিযোগে বলা হয়েছে- নির্বাচনী তফসিল ঘোষণার পর সরকারের উন্নয়ণ কার্যক্রম বন্ধ থাকবে এবং কোনো প্রার্থী/দল/প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, অনুদান প্রদান করতে পারবে না। কিন্তু, রোববার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে 'কাতার চ্যারিটি'র অর্থায়নে সরকারি এডওয়ার্ড কলেজের জন্য প্রস্তাবিত ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিকভাবে সমাবেশের মধ্য দিয়ে স্থাপন করা হয়। সেখানে শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন, যা নির্বাচনী আচরণবিধির ধারা ৪ এর উপধারা (১), (৩) ও (৪) এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও, নির্বাচনের পূর্বে শুধু একটি রাজনৈতিক পক্ষকে নিয়ে এধরনের সমাবেশ ও অনুষ্ঠানিকতার মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্বাচনকে প্রভাবিত করা ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানে বিরুদ্ধে।

এবিষয়ে পাবনা-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এব্যাপারে পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমরা আমাদের প্রসিডিউর মেনে অবশ্যই পদক্ষেপ নিচ্ছি। পদক্ষেপ নেওয়ার পর অবশ্যই আপনারা (সাংবাদিক) জানতে পারবেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo