• লিড নিউজ
  • জাতীয়

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জরুরি: গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জরুরি।

‎তিনি জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‎প্রাথমিক শিক্ষা জাতি গঠনের মূলভিত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এতে সভাপতিত্ব করেন।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিইআইএমএইচ-এর মহাপরিচালক তসলিমা আক্তার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

‎উপদেষ্টা বলেন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।
‎মতবিনিময় সভায় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

‎সভায় প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা হয় এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo