• সমগ্র বাংলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় শতকোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযানের সময় বুড়াইচ মধ্যপাড়ার বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পুকুরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করে র‌্যাব। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo