• সমগ্র বাংলা

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়ান দিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্মদিন পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ১২তম প্রয়ান দিবস ও শিশুতোষ কবি বন্দে আলী মিয়ার ১২০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংগ্রহশালায় স্থাপিত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে মহানায়িকার প্রয়ানে স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে সুচিত্রা সভায় বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এবিএম ফজলুর রহমান, পূর্নিমা ইসলাম, অর্থ সম্পাদক ড. হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, সহ-সভাপতি ফরিদুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক শিশির ইসলাম, কার্যকরী সদস্য মামুন সাব্বির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক পান্না বিশ্বাস, পাবনা গণশিল্পী সংঠনের সীমান্ত, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, বিপ্লব ভৌমিক প্রমূখ ।

স্মরণ সভায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করে বক্তারা বলেন, বাড়িটিতে এখনও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি। দিনে দিনে বিষয়টি স্তিমিত হয়ে পড়েছে। দ্রুত সুচিত্রা সেনের বাড়িটি আন্তর্জাতিক মানের সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করা হোক।

এদিকে পাবনার কৃতি সন্তান শিশুতোষ কবি বন্দে আলী মিয়ার ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের রাধানগর মহল্লায় কবিকুঞ্জের পাশে সমাহিত কবির কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদের নেতৃবৃন্দ ও স্বজনরা কবর জিয়ারত, দোয়ায় অংশ নেন। 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo