• সমগ্র বাংলা

কালীগঞ্জে মেলার ভেতর কুপিয়ে জখম-যুবকের হাতের পাঁচ আঙুলে গুরুতর আঘাত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল মাছের মেলায় দুর্বৃত্তদের হামলায় আয়তুল্লাহ (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে আয়তুল্লাহর বাবা আবু তালেব কালীগঞ্জ থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহতের বাবা আবু তালেব জানান, আয়তুল্লাহ তার মামাতো ভাই ও কয়েকজন বন্ধুর সঙ্গে মেলা দেখতে গেলে পূর্ববিরোধের জেরে জুনায়েদ দেওয়ান (২১), এমরান (২০), তাওহীদ (১৯), মোস্তাকিন (২০)সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে ধারালো চাইনিজ কোড়ালের আঘাতে আয়তুল্লাহর ডান হাতের পাঁচটি আঙুল মারাত্মকভাবে জখম হয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে মারধর ও টেনে নেওয়ার চেষ্টা করে। পরে সঙ্গে থাকা বন্ধু ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), অর্থাৎ পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার আহত আঙুলের চিকিৎসা দেওয়া হয়।

আহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে আয়তুল্লাহর বিরোধ সৃষ্টি হয়েছিল। বিষয়টি তখন সামাজিকভাবে মীমাংসা হলেও সেই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

মন্তব্য (১)





image
image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo