• সমগ্র বাংলা

সকালের হাঁটায় নেমে আর ফেরা হলো না: কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সকালে নিয়মিত হাঁটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক প্রবীণ শিক্ষক। নিহতের নাম কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে টঙ্গী–ভৈরব রেললাইনের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত কমল খ্রীষ্টফার রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও স্নেহশীল শিক্ষক হিসেবে পরিচিত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo