• লিড নিউজ
  • জাতীয়

‎গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে মানুষ লালকার্ড দেখাবে স্বৈরাচারের বিরুদ্ধে: শফিকুল আলম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লালকার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‎শফিকুল আলম বলেন, ‘রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো সরি বলতে শুনেছেন? গতকাল (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) আওয়ামী লীগের একজন মন্ত্রী এক ধরনের মকারি করছিলেন। শহিদের রক্ত নিয়ে ওনারা মকারি করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্তের লক্ষণ আমরা দেখি না। তাদেরকে কে বাংলাদেশের সোসাইটিতে জায়গা দেবে? খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা জেলখানায়।’

‎গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘গণভোটে মানুষ হ্যাঁ ভোট দিয়ে রেডকার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। রেডকার্ড দেখাবেন ১৬ বছর যে গুম-খুনের রাজনীতি হচ্ছিলো তার বিরুদ্ধে। তারা হ্যাঁ ভোট দিচ্ছেন সুশাসনের জন্য।’

‎প্রেস সচিব আরও বলেন, ‘এবছর যে নির্বাচন হচ্ছে এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদের কাছে ভিড়তেই দেয়নি। বিরোধী দলের নেতাদের ধরে যে শহরে আছে অন্য শহরে পাঠিয়ে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে।’

‎এবছরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo