• লিড নিউজ
  • জাতীয়

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে বাধা নেই

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অনুযায়ী নির্ধারিত সীমানা অনুসারেই আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে সেগুলো পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।

‎আদালতের এ আদেশের ফলে সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে।

‎এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাবনা-১ ও ২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আবেদনে তিনি উভয় আসনে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশনা চান।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় সীমানা সংক্রান্ত আপিল বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এর আগে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে বলে ইসি জানিয়েছিল।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo