• সমগ্র বাংলা

নড়াইলে নগর বিএনপির সভাপতি খন্দকার ফসিয়ার রহমানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : তীব্র এই শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নড়াইল নগর বিএনপির সভাপতি খন্দকার ফসিয়ার রহমান-এর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা  ভবনের নিচতলায় তার ব্যাক্তি অফিসের সামনে থেকে ২০০ জন দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে খন্দকার ফসিয়ার রহমান বলেন, "বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকে এবং আগামীতেও থাকবে। 

প্রচণ্ড এই শীতে সমাজের অসহায় মানুষগুলো অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমার এই ক্ষুদ্র প্রয়াস তাদের কষ্ট কিছুটা লাঘব করবে বলে আশা করি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এসময় তিনি উপস্থিত সকলের কাছে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনা করে দোয় চান।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতের মাঝে নতুন কম্বল হাতে পেয়ে উপস্থিত দুস্থ মানুষেরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo