• খেলাধুলা

সোবহানা-জ্যোতির ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি। 

নেপালের কীর্তিপুরের টিইউ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে অপরাজিত ঝড়ো ফিফটি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন।

বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারি এবং নিগার সুলতানার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান করে বাংলাদেশ। সোবহানা ৫৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৯ রান করে রান আউট হন।

অধিনায়ক নিগার সুলতানা অপরাজিত থাকেন ৫১ বলে ৭৫ রান করে। তার ইনিংসটি ছিল ৯টি চার এবং ১টি ছক্কায় সাজানো। 

টার্গেট তাড়া করতে নেমে দারল্যান্ডস ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি। দলের  হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান স্টেরি কালিস। 

৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রাবেয়া খাতুন। রিতু মনি নেন ৩ ওভারে ১৭ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।

 

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo