প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় পল্লী বিদু্ৎ উপকেন্দ্রের পাশের ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
বুধবার স্থানীয়রা রাস্তার পাশে ডোবার মধ্যে লাশটি দেখে পুলিশকে খবর দিলে সদরপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপরে বুধবার দুপুরে সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

মন্তব্য (০)