• সমগ্র বাংলা

বগুড়ায় নকল সিগারেট কারখানায় সেনাবাহিনীর অভিযান: ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে সরকারি রাজস্ব কর্মকর্তাদের যোগসাজসে পরিচালিত একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত দুইটা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল নয়টা পর্যন্ত চলা অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি ৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় শাহিনুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন এই নামহীন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নকল সিগারেট ও ব্যান্ডরোল তৈরির মহোৎসব চলছিল। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট। কারখানাটি থেকে ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার ভুয়া মোড়ক, ১০ মণ ভেজাল তামাক এবং সিগারেট তৈরির প্রায় ১০ কোটি টাকার যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযানে কারখানাটির রেজিস্ট্রার ও স্টক খাতা পর্যালোচনায় দেখা গেছে, সেখানে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোর্শেদা আলমের স্বাক্ষর রয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গ ও শ্রমিকদের দাবি, সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও সায় থাকার কারণেই কেউ এই অবৈধ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেনি। তবে এই অবৈধ প্রতিষ্ঠানকে কীভাবে বৈধতা দেওয়া হলো, সে বিষয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার সেনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

অভিযান চলাকালে কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও পাঁচজন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান শ্রমিকদের ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি ও জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দকৃত মালামাল আগামী বৃহস্পতিবার ধ্বংস ও বাজেয়াপ্ত করা করা হবে। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo