• সমগ্র বাংলা

পাবনায় গরু চুরি করতে এসে গণপিটুনিতে যুবক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে গরু চুরি করতে এসে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৩)  নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোররাত ৫ টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন। 

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪ টার দিকে নিহত সাগর সহ দুইতিনজন তাঁতিবন্ধ স্টেশন  এলাকার নজরুল ইসলামের বাড়িতে গরু চুরি করতে আসে। এসময় বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয়। তার পুরো শরীরে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথা ও পায়ের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।‎ এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২ টার দিকে এসে তারা মরদেহ উদ্ধার করে। 

‎এলাকাবাসী অভিযোগ করে বলেন, পাবনা সদরের প্রায় এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও খামারীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তাঁতিবন্ধ এলাকার কিছু প্রভাবশালী মহলের ইন্দনে প্রায়ই গরু চোর আসে। আজকে ধরা পরলে উৎসুক জনতা পিটুনি দিয়েছে।

‎সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি গরু চুরি করতে আসলে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে।

উল্লেখ্য: পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরি হয়েছে। প্রতিকার চেয়ে সম্প্রতি এক বিশাল মানববন্ধন ও করে এলাকাবাসী। সোমবার (১২ জানুয়ারি) রাতেও চরতারাপুর ইউনিয়নের কাঁচিপাড়া থেকে দুটি গরু চুরি হয়েছে। জেলাজুরেই আতঙ্কে রাত কাটাচ্ছে খামারীরা।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo