• সমগ্র বাংলা

জামালপুর-২ ফেসবুকে ভোট চেয়ে প্রচারনা, মেয়েসহ বিএনপির প্রার্থীকে শোকজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার কন্যা নাশিদা শাফিয়া বিনতের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১১ জানুয়ারি) জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এ নোটিশ জারি করেন।

নোটিশে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজের সেই নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Nashida Shafia Bintee’ নামক একটি আইডি থেকে গত ৩ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট ও প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হয়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে ফেসবুক পোস্টগুলো যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কমিটির মতে, একজন প্রার্থীর সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ ছাড়া কারণ দর্শানো নোটিশটি অতি দ্রুত জারি করে জারির প্রতিবেদন আদালতে প্রেরণের জন্য ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo