ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে আজ সোমবার দুপুরের দিকে অজ্ঞাত পরিচয় যুবকের জোড়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৫ থেকে ৭ দিন আগে তারা হত্যার শিকার হয়েছে ধারনা করছেন তারা। দুজনের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে।
ইন্সপেক্টর ( তদন্ত) আহসান হাবিব জানান, মোবাইল ফোনে খবর পেয়ে চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষীতলা ব্রীজের কাছে আত্রাই নদী থেকে লাশ উদ্ধার করেছেন তারা। তবে তাৎক্ষনিক ভাবে পরিচয় জানতে পারেননি তারা। লাশ সনাক্তির জন্য ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করার জন্য সিআইডি পুলিশের টিম তলব করেছেন তারা। ধারনা করা হচ্ছে উজানের কোন স্হানে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছিল হত্যাকারিরা।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)