ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে তৃষ্ণা মেটাতে গিয়ে পানির ট্যাংকে পড়ে জুনায়েদ (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ স্থানীয় সোনামুই কেজি অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে আসে জুনায়েদ। ক্লাস চলাকালীন পানির তৃষ্ণা পেলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েল সংলগ্ন একটি খোলা পানির ট্যাংকে পড়ে তলিয়ে যায় সে।
দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও তল্লাশি চালানো হয়। পরে বিকেল ৫টার দিকে ওই ট্যাংকের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। জুনায়েদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জনসমাগমস্থলের এমন ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)