• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দেশে আগের চেয়ে খুনের পরিমান কমেছে: স্বরাষ্ট্র সচিব

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে।’

সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল, তার ওপর নির্ভর করে।’ 

তিনি আরও বলেন, ‘জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সকলের। তবে সরকারের সদিচ্ছা রয়েছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo