• সমগ্র বাংলা

বগুড়ায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ শতাধিক মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : রোটারী ক্লাব অব বগুড়া এবং মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাইপারটেনশন রিচার্স সেন্টার, রংপুরের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল থেকে সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় তিন শতাধিক মানুষ।

ব্যাডস এর পরিচালক জনাব ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সকালে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মো: রেজাউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা এবং টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জাকির হোসেন। তিনি বলেন, দিনব্যাপী এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য তারা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে মেডিসিন, চর্মরোগ, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগের বিষয়েও চিকিৎসা প্রদান করছেন। রোটারি ক্লাব অব বগুড়া ও মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের মহতি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিচার্স সেন্টার, রংপুরের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, রোটারী ক্লাব অব বগুড়ার পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো: শাহাবুদ্দিন সৈকত, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো: মোস্তাফিজার রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো: নবিউল ইসলাম নয়ন, রোটারিয়ান সানাউল হক দুলাল, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মাহবুব সাঈদী প্রিন্স, শফিকুল ইসলাম বিপুল, আব্দুস সামাদ তালুকদার, নুরুল আলম সরকার, মুন্জুর কাদির, রফিকুল ইসলাম বুলবুল, শাহীন কাদির, রেজাউল হক বুলু, ইউনুস আলী, আখতারুল ইসলাম, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, প্রফেসনাল ক্লাব অব ঢাকার সেক্রেটারি মবিন মাসুদ, প্রমুখ।
 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo