• সমগ্র বাংলা

আড়াইহাজারে কালাপাহাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া, পুলিশের অস্ত্র, গুলি,বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সহ গ্রেফতার ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :bত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের যৌথবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সহ পাঁচজন গ্রেফতার। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত খালিয়ারচর, মধ্যারচর ও কদমির চর সহ বিভিন্ন এলাকা ঘিরে অপরাধীদের বাড়িঘর গুলো চিহ্নিত করে তল্লাশি চালিয়ে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি সহ পাচঁ রাউন্ড সটগানের কার্তুজ, আটটি ককটেল,ইলেকট্টিক শক দেয়ার যন্ত্র,নগদ ১০ লাখ ১৫ হজাার ৮শ' টাকা, ডাকাতির কাজে ব্যবহাত বড় টচলাইট সহ জব্দ করে।  

গ্রেফতারকৃরা হলঃ মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া। পরে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এনে জড়ো করে।

লেঃ কর্ণেল জুবায়ের এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo