• লিড নিউজ
  • জাতীয়

‎ই-ভ্যাট সিস্টেম চালু, সরাসরি করদাতার ব্যাংকে যাবে ভ্যাট রিফান্ড: এনবিআর চেয়ারম্যান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কাগজ নির্ভরতা ও করদাতাদের ভোগান্তি দূর কমানোর জন্য অনলাইনের মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট ফেরতের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (বুধবার, ৭ জানুয়ারি) সকালে ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড সিস্টেম উদ্বোধনকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কথা বলেন।

‎এসময় তিনি জানান, এ সিস্টেম চালু করার ফলে করদাতাদের আর ভ্যাট অফিসে যেতে হবে না। এতে হয়রানি কমবার পাশাপাশি গতি বাড়বে রিফান্ড প্রক্রিয়ায়। ই-ভ্যাট সিস্টেমে জমা থাকা তথ্যের ভিত্তিতে এনবিআরের কর্মকর্তারা সহজেই ব্যবসায়ীদের প্রাপ্য রিফান্ড করতে পারবে। তবে এর জন্য ব্যবসায়ীদের অনলাইনে আবেদন করতে হবে।

‎সে প্রেক্ষিতে সরাসরি ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। আয়কর ও কাস্টমস শুল্কসহ অন্যান্য করের রিফান্ডও ধাপে ধাপে এ অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে বলে জানিয়েছে এনবিআর।

‎এছাড়াও এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘আগামী অর্থবছর থেকে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।’

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo