• সমগ্র বাংলা

চোর সন্দেহে ধাওয়া খেয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খারিতে লাফ দিয়ে পানিতে ডুবে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে হাট চকগৌরী বাজার থেকে চোর সন্দেহ কিছু যুবক তাকে ধাওয়া করে। এসময় মিঠুন সরকার দৌঁড়ে হাটচকগৌরী বাজারের পাশে এক খারিতে ঝাপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কিনা এবিষয়ে এখনো নিশ্চিত।’

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo