• লিড নিউজ
  • জাতীয়

‎এলপিজি দাম বেড়েছে ব্যবসায়ীদের কারসাজিতে: জ্বালানি উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নাই আমদানি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে।

‎আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

‎জ্বালানি উপদেষ্টা বলেন, বাজারে তিন স্তরে মনিটর করা হচ্ছে। খুব শিগগিরই সিলিন্ডার গ্যাসের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে।

‎ফাওজুল কবির বলেন, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার বাজারে অভিযানে নেমেছে। তারা বিভিন্নভাবে বাজার অস্থিরতার সাথে যারা দায়ী তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছে।

‎উপদেষ্টা আরও বলেন, এলপিজি গ্যাস বাহিরে থেকে আমদানি করে বোতলজাত করা হয়। এটা গত বছরের তুলনায় এ বছর বেশি করা হয়েছে। বোতলজাত গ্যাস আমদানির বিষয়ে সরকার দুই পার্সেন্ট দেখে আর বাকিটা বেসরকারি পর্যায়ে করা হয়।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo