• লিড নিউজ
  • জাতীয়

ছলচাতুরীর মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা বন্ধ হবে গণভোটের মাধ্যমে: ধর্ম উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ৫৪ বছরের ইতিহাসে দেখা যায়, একবার কেউ ক্ষমতায় বসলে নানা ছলচাতুরীর মাধ্যমে তা দীর্ঘায়িত করতে চায়। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন হবে।
‎
‎তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করবেও এই গণভোটের মাধ্যমে।
‎
‎সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
‎
‎তিনি বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এসময় ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের ঘোষণাও দেন উপদেষ্টা।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। আর সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।
‎
‎অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশে হাসিনার মত আরেক ফ্যাসিস্ট তৈরি হবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যত পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
‎
‎গত ১৬ বছরে দেশের আলেম-ওলামাসহ সাধারণ মানুষ চরম নিপীড়নের মধ্য দিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। আলী রীয়াজ আরও বলেন, প্রতি শুক্রবার জুমার খুতবায় সাত থেকে আট কোটি মানুষ মসজিদের খতিব/ইমামদের বক্তব্য শোনেন। তাই গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে সারাদেশ থেকে বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ চার শতাধিক আলেম ও কর্মকর্তা অংশ নেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo