ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিনজনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে এক মাদক সেবী ও দুই মাদক কারবারিকে এই দন্ডাদেশ দেওয়া হয়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সামাজ কলেজপাড়া ও দক্ষিণপাড়ায় পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক কারবারি হযরত (৬৫) ও ইসাহাক আলীর স্ত্রী আয়েশা খাতুন (৩৫) কে মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেন। অপরদিকে চোলাই মদ সহ পূর্ণচন্দ্র মৈত্রর ছেলে আশুতোষ মৈত্র (৬৪) কে আটক করেন।
আটককৃতদের সন্ধ্যায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আশুতোষ মৈত্র কে একমাস, হযরত আলীকে তিন মাস ও আয়েশা খাতুনকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
আটককৃতদের কারাদণ্ডাদেশ প্রদান শেষে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)