• গণমাধ্যম

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৩ বার

  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখনও আদালতে দাখিল করতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে ১২৩ বারের মতো এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ দিন ধার্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আজ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এ মামলার আসামিরা হলেন– রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আটক আছেন।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে পিবিআইর তদন্ত শেষ না হওয়াতে আদালতে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আজ প্রতিবেদন জমার দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ এক যুগ পর ২০২৪ সালের ৪ নভেম্বর মামলার তদন্ত দায়িত্ব র‍্যাবের কাছ থেকে পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। এরপরই নতুন করে তদন্ত শুরু করে সংস্থাটি। এর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন তৎকালীন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

 

মন্তব্য (০)





image

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপ...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক ক...

image

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্...

২

ঠাকুরগাঁও প্রতিনিধি: সত্য সরাসরি সবার আগে’ এই স্লোগানক...

image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

৩

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৫

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

  • company_logo