• সমগ্র বাংলা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গতকাল রোববার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯ ডিগ্রি এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্র জানায়, মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে অনেকেই ঠিকমতো কাজে বের হতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কিছুটা কাটলেও সূর্যের তেজ না থাকায় শীতের প্রকোপ কমছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, শীতে দুস্থ অসহায় মানুষের ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে পাওয়া ৩ হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরও কম্বল বিতরণ করা হবে। আমরা চেষ্টা করছি শীতে মানুষের যেন কষ্ট না হয়।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo