• লিড নিউজ
  • জাতীয়

গণতান্ত্রিক শূন্যতা পেরিয়ে দেশ অংশগ্রহণমূলক নির্বাচনের পথে: ইসি সানাউল্লাহ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতির পর এখন অংশগ্রহণমূলক ও সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ।
‎
‎সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনী পরিবেশ সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে বান্দরবান সফর করেন এবং সফরকালে তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
‎
‎আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় ইভেন্ট। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের হৃত ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।’
‎
‎অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে, তাতে শুধু নির্বাচন কমিশনই কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের ঘটনা আর ঘটতে দেব না।’
‎
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা অন্যতম পূর্বশর্ত। পরিস্থিতি সুষ্ঠু থাকলে নির্বাচন ভালো হবে। আর আইনশৃঙ্খলা রক্ষার্থে যেসব বাহিনী কাজ করবে তার মধ্যে প্রধান হচ্ছে পুলিশ। তাই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোনো অবস্থাতেই যেন এ নির্বাচন বিঘ্নিত, নষ্ট বা বিতর্কিত না হয়।’
‎
‎তিনি আরও বলেন, ‘ভোটারদের আস্থা ফেরানো এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। পার্বত্য জেলা হিসেবে বান্দরবানে নির্বাচনী পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জিং হলেও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ নির্বাচন আয়োজন সম্ভব।’ ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না এবং ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
‎
‎পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেও এক বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন নির্বাচন কমিশনার। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo