• সমগ্র বাংলা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান: ৩ মামলায় লক্ষাধীক টাকা অর্থদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আচরণবিধি লঙ্ঘন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে তিনটি মামলায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এসব অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা জানান, গত ২ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলা দায়ের করা হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী দায়ের করা এ মামলায় জনতার দলকে আচরণ বিধিমালার ১২৭(খ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

পরদিন ৩ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে পরিচালিত অভিযানে আরও একটি মামলা দায়ের করা হয়। প্রতীক বরাদ্দের পূর্বেই নির্বাচনী বিলবোর্ড স্থাপন ও প্রচারণা চালানোর অভিযোগে বিএনপিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭(ক) বিধি অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ৪ জানুয়ারি কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে সুন ফেং মেশিনারি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি বাস্তবায়ন ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। 

ভ্রাম্যমান আদালত অভিযানকালে বেঞ্চ সহকারী মো. আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo