• লিড নিউজ
  • জাতীয়

বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ফয়েজ আহমদ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনায় জড়িতদের কঠোরভাবে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

‎রোববার (৪ জানুয়ারি) বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রাষ্ট্রীয় স্থাপনায় এ ধরনের নগ্ন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎তিনি বলেন, সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমানোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিটিআরসি ভবনে ভয়াবহভাবে হামলা চালানো হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘যারা এর সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হবে।’ একই সঙ্গে আন্দোলনের অজুহাতে দোকানপাট বন্ধ করে দেওয়ার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানান তিনি।

‎রেজিস্টার’ (এনইআইআর) প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, এই সিস্টেমে শুরুর দিকে কিছু কারিগরি সমস্যা ছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়েছে। এখন থেকে এটি আরও নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে সক্ষম হবে।

‎উল্লেখ্য, পরিদর্শনকালে তিনি বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ভবনের ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo