• লিড নিউজ
  • জাতীয়

‎কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের কর্মসূচি, পুলিশের ‘লাঠিপেটা’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন শুরু করলে মুঠোফোন ব্যবসায়ীদের ওপর ‘লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড’ ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে।

‎মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে আজ (রোববার, ৪ জানুয়ারি) রাজধানীতে পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। একইসঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয়।

‎ব্যাঙের ছাতার মতো বাড়ছে অটোরিকশা: উৎপাদন বন্ধে নেই নজর, আমদানিতে ছাড়
‎বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে পুলিশ জলকামান ব্যবহার করে। এরপর লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

‎তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুঠোফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন। জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করা হয়।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo