ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নির্বাচন কমিশনে ৫৬টি মনোয়নপত্র জমা পড়ে। আজ যাচাই-বাছাইয়ে ৩৬ জনের মনোনয়ন পত্র বৈধ ও ১৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল এবং ৪ জনের স্থগিত করা হয়। দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নারায়ণগঞ্জ-১ আসনে মোট ৮ জনের মধ্যে ৬ জনের বৈধ ও ২ জনের বাতিল, ২-আসনে ১০জন মধ্যে ৩টি বৈধ ও ৩টি স্থগিত এবং ৪টি বাতিল। ৩-আসনে ১১ জনের মধ্যে ১ জনের বাতিল। ৪-আসনে ১৫ জনে মধ্যে ৯ জন বৈধ ও ৫ জন বাতিল ও ১ জন স্থগিত। ৫-আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। পাঁচটি আসনে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে। প্রার্থীদের দেওয়া ভোটার, হলফনামায় সঠিক তথ্য না থাকা ও ঋণ খেলাপী সহ বিভিন্ন কারণে ১৬ জনের বাতিল ও ৪ জনের মনোনয়ন স্থগিত করা হয়
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)