• লিড নিউজ
  • জাতীয়

পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসের সময় ঘনিয়ে আসছে। মহিমান্বিত এ মাস শুরু হতে এখন ৫০ দিনেরও কম সময় বাকি। জ্যোতির্বিদদের হিসাবে, এ বছর রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।

‎মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে। সে হিসেবে আর মাত্র ৪৬ দিন পর শুরু হতে যাচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র এ মাস।

‎তিনি আরও জানান, ২৭ মে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হতে পারে। অন্যদিকে, রমজান শেষে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাও রয়েছে।

‎শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশন–এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

‎এদিকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎এছাড়া জ্যোতির্বিদরা ২০২৭ সালের পবিত্র রমজানের সম্ভাব্য তারিখও জানিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ৬ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে এবং ৮ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎জ্যোতির্বিদদের তথ্যমতে, ২০৩০ সাল পর্যন্ত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই রমজান অনুষ্ঠিত হবে। এরপর ধীরে ধীরে রমজান মাস ডিসেম্বরের দিকে সরে যাবে।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo