• সমগ্র বাংলা

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নীলফামারী-৩ আসনে দুই প্রার্থী বাতিল, মাঠে থাকলেন জামায়াত ও বিএনপির প্রার্থী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে নীলফামারী-৩ আসনে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন এসেছে। যাচাই-বাছাই শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোহাম্মদ নায়িরুজ্জামান যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান। তিনি বলেন, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই জাতীয় পার্টির প্রার্থী রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমজাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর ফলে নীলফামারী-৩ আসনে আপাতত বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী এবং বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আলী।
তবে বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ এখনো রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo