• লিড নিউজ
  • জাতীয়

পে স্কেলে গ্রেড নিয়ে কমিশনে ৩ প্রস্তাবনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গঠিত বেতন কমিশনের নির্ধারিত সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই সভা স্থগিত করা হয়।

কমিশন সূত্রে জানা গেছে, স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে কমিশনের সদস্যদের জানিয়ে দেওয়া হবে।

অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে। এ বিষয়ে গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

কমিশন সূত্র জানায়, নবম পে-স্কেলে বিদ্যমান গ্রেড কাঠামো নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন প্রস্তাবনা উঠে এসেছে।

প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে চালু থাকা ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা যেতে পারে।

দ্বিতীয় প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করার কথা বলা হয়েছে।

তৃতীয় প্রস্তাবনায় আরও আমূল সংস্কারের মাধ্যমে গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন কয়েকজন সদস্য।

জানা গেছে, গ্রেড সংখ্যা বেশি থাকার কারণে নিম্নধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট হয়ে উঠেছে। সে কারণে গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত ও ন্যায্য কাঠামো তৈরির চেষ্টা চলছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত বর্তমানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo