ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ১১টার দিকে চাটমোহর সরকারি কলেজ মাঠে বিএনপির উদ্যোগে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় ইমামতি করেন আব্দুল বাতেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি এনামুল হক, ছাত্রদলের সাবেক সভাপতি শাহীনুর রহমান, ছাত্রদল নেতা ইমরান হোসেন, মাসুম আকাশ, রাহুল হোসেন, এনামুল হক ইমন. সাজেদুর রহমান সেজান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও জানাজায় শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)