ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেনসহ গণপূর্ত অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা মরহুমার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)