• জাতীয়

ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ অনুরোধ করা হয়।

‎ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে মঙ্গলবার থেকে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণে শুরু হয় ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি।

‎সংগঠনটি জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। সবাইকে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...

image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

  • company_logo