• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনি তফসিলে কোনো পরিবর্তন হবে না: ইসি মাছউদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনি তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

‎আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশনের যাচাই বাছাই এখনও হয়নি। উনি এর আগেই ইন্তেকাল করেছেন। কাজেই ওনার মৃত্যুতে নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের সময়সূচী সঠিক থাকবে।’

‎তিনি বলেন, ‘উনি যেসব আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেখানে ওই দলেরই বিকল্প প্রার্থী দেয়া হয়েছে। কাজেই আমার মনে হয় যে এ বিষয়টা এমনিই সুরাহা হয়ে যাবে।’

‎নির্বাচন কমিশনার বলেন, ‘এসব কারণে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেয়া আসনগুলোতে নতুন করে তফসিলে কোনো পরিবর্তন করতে হবে না।’

‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া।

‎সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...

image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

  • company_logo