• লিড নিউজ
  • জাতীয়

‎প্রবাসী, নির্বাচনে নিয়োজিত ও সরকারি চাকরিজীবীরা ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
‎
‎আখতার আহমেদ বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী এবং দেশের অভ্যন্তরের তিন ক্যাটাগরির ভোটারদের নিবন্ধনের সময়সীমা আমরা ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছিলাম। প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে যারা এখনো পর্যন্ত নিবন্ধন করতে পারেননি এবং বিশেষ করে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এখনো নিবন্ধন কমপ্লিট করতে পারছেন না, তারা আমাদের বারবার করে অনুরোধ করছেন যে, আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। সেইটা বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। ৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যরাত পর্যন্ত এটা চলমান থাকবে।
‎
‎তিনি আরো বলেন, এরপর সময় বাড়ানোর আর সুযোগ থাকবে না। এরআগে গত ২৪ ডিসেম্বর কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসি।
‎
‎মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ১০ লাখ ৫১ হাজার ৬২৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo