• সমগ্র বাংলা

মাগুরায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জেলা বিএনপির দোয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির প্রতি তার ত্যাগের কথা স্মরণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে এসেছে। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo