• সমগ্র বাংলা

গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন পরিচালিত উপজেলা পরিষদ স্কুলের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জিল্লুর রহমান ফলাফল ঘোষণার উদ্বোধন করেন। এ সময় ২০২৬ শিক্ষাবর্ষে নবভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় এবং ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও মো. জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শামীমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল কবির, প্রশাসনিক কর্মকর্তা কেএম মিঠুসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, কে কার সন্তান তা না ভেবে প্রতিটি শিক্ষার্থীর মেধা অনুযায়ী যত্ন নিতে হবে। পাশাপাশি সেরাদের পুরস্কৃত করার সময় এমনভাবে আয়োজন করতে হবে, যাতে অন্য শিক্ষার্থীদের মনোবল ভেঙে না যায়।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo