ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন নেতাকর্মীদের মাঝে কালোব্যাজ ধারণ সহ সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াত করার কর্মসূচি ঘোষণা করা হয়। তার ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে নেতাকর্মীরা কালো পতাকা উত্তোলন করেন এবং মাদ্রাসা ছাত্রদের নিয়ে চলছে কোরআন তেলওয়াত। পাশাপাশি দলের চেয়ারপারসনের মৃত্যুতে জেলার তৃনমুলের নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে জেলা কার্যালয়টিতে অশ্রুসিক্ত নয়নে বসে তাদের নেত্রী জন্য দোয়া করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)