• লিড নিউজ
  • জাতীয়

নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

‎বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র (বিএসসিসিএল) বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প এবং সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।

‎পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি, কারিগরি সক্ষমতা, পরিচালন ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

‎এসময় তিনি ল্যান্ডিং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

‎ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে সাবমেরিন ক্যাবল প্রকল্পের গুরুত্ব অপরিসীম। এসএমডব্লিউ-৬ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সুবিধা বৃদ্ধিসহ দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে ।

‎বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

‎উল্লেখ্য, তৃতীয় সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৬) কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে এবং কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জেবুতি ও ফ্রান্সের স্বনামধন্য ডাটা সেন্টারে যুক্ত হওয়া সম্ভব হবে।

‎পরিদর্শন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস প্রাঙ্গণে থাই লংগান গাছের চারা রোপণ করেন।

‎সভায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...

image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

  • company_logo