• খেলাধুলা

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তামিম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের ছক্কার একটি রেকর্ড ভাঙলেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম।  

সোমবার নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬ উইকেটের জয়ে দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে ২৯ রান। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তামিম।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে নোয়াখালি। জবাবে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।

২৯ রানের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম। এই ছক্কার সাহায্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম।

চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা ৪৮টি। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ৪৭টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের।

রংপুরের জার্সিতে ২০১৭ সালের বিপিএলে মাত্র ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মেরেছিলেন গেইল। বিপিএলের এক আসরে এখনও সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেটি। তবে গেইলের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিম। গেইলকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ২৪ ইনিংস।

 

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo