• সমগ্র বাংলা

পাবনায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার অরনকোলা হারুখালী মাঠের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্করের ছেলে। তিনি তিনটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত থেকে মেহেদী হাসান নিখোঁজ ছিলেন। সারারাত পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে হারুখালী মাঠের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo