• সমগ্র বাংলা

হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সদ্য পদত্যাগকারী বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হাতপাখা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশনা পেয়ে আমি এই মনোনয়নপত্র জমা দিয়েছি। ঈশ্বরগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে আমার বিপুল জনসমর্থন রয়েছে। এমপি থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এবং আমার পরিচ্ছন্ন রাজনীতি এবং উপজেলা ব্যাপী উন্নয়নের স্বাক্ষর রয়েছে।

তিনি আরও বলেন, আশা করি জনগণ আমাকে ভুলবে না। বিগত দিনে আমি জনগণের পাশে ছিলাম আগামী দিনেও জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পাবো বলে আমি বিশ্বাস করি।  আমি যদি এমপি নির্বাচিত হই তবে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ব। দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ঈশ্বরগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি এই জোটে যোগদান করেছি এবং বাকী জীবন এই জোটের সঙ্গেই কাজ করতে চাই।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমার পক্ষে জনগণের যে ব্যাপক সাড়া রয়েছে তাতে আমার বিশ্বাস আমি বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হবো।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ বলেন, জোটগতভাবে আমরা জননন্দিত সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনের মাধ্যমে হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী নয়; আমরা যোগ্যতা, সততা ও আদর্শকে গুরুত্ব দিই।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আমরা সৎ কর্ম ও ইসলামী আদর্শের মূল্যবোধের ভিত্তিতে এই যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করে ঈশ্বরগঞ্জে একটি মডেল ও আদর্শ উপজেলা গড়ে তুলতে চাই।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo