ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার ডা. জিয়াউল ইসলাম জিয়া মনোনয়ন জমা দিয়েছেন।
শনিবার বিকেলে গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং আজ সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দেন।এসময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় খন্দকার ডা. জিয়াউল ইসলাম জিয়া বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। দল ও জনগণের ওপর তার আস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির স্থানীয় নেতারা জানান, গাইবান্ধা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে খন্দকার ডা. জিয়াউল ইসলাম জিয়া দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হবেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)