• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বার্ষিক হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সনদ প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার কেরানীহাটের উত্তর পাশে পাঠানীপুল এলাকায় অবস্থিত ইকবাল হাসান কনভেনশন হলে রবিবার (২৮ ডিসেম্বর) আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট দস্তারে ফজিলতের উদ্যোগে বার্ষিক হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তানজানিয়ান ক্বারী শাইখ রেজা আইয়ুব এবং মিশরীয় ক্বারী শাইখ মুহাম্মদ আব্দুল হাফিজ আদ দুরানী আল। তাঁদের কুরআন তেলাওয়াত ও বক্তব্যে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করে।

অনুষ্ঠানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ছাত্র-ছাত্রীদের সম্মাননা হিসেবে পাগড়ি পরানো হয় এবং সনদপত্র প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা ক্বারী আনোয়ার হক। তিনি তার বক্তব্যে কুরআনের হিফজ শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, হাফেজে কুরআন তৈরি করা শুধু একটি শিক্ষা কার্যক্রম নয়, বরং এটি দ্বীন ও সমাজ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo