• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত তিন, আহত-২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়  ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত একই পরিবারের  তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।  নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। নিহতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান(৪০), তার বোন বিউটি আক্তার(৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান(২৩).।  এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছে নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলা, গাড়ীর চালক বিষু।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, শনিবার  সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার  মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকা গামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই একজন নারীসহ তিন জন নিহত হন। এম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo